১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জের পৌরসভায় ও ৯ নং ইউ পি তে হস্তান্তর ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণের জন্য

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
কমলগঞ্জের পৌরসভায় ও ৯ নং ইউ পি তে হস্তান্তর ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণের জন্য

Manual7 Ad Code

জি.এম.কৃষ্ণা শর্ম্মা, কমলগঞ্জ প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

 

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জে দুঃস্থ ও অতিদরিদ্র জনসাধারনের মধ্যে বিতরনের জন্য ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। ২৮ মার্চ শনিবার দুপুরে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার স্থানীয় সরকার প্রতিনিধির নিকট এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান জানান, চলমান পরিস্থিতিতে আপাতত ৫০০ পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মশুরী ডাল প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code