মামুনুর রশিদ,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার বগুড়ার গাবতলীতে সেনা বাহিনীর লেঃ কর্নেল রায়হান এর নেতৃত্বে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গাবতলী তিনমাথা মোড়ে কেন্দ্রীয় মসজিদে ব্লিসিং পাউডার দিয়ে স্প্রে মেশিন দিয়ে মসজিদ স্প্রে করে দেন।
গাবতলী ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্লিসিং পাউডার দিয়ে স্প্রে করে আশপাশ পরিস্কার রাখার পরামর্শ দেন। এছাড়াও মুদির দোকান ও ঔষধ দোকানের ক্রেতাদের দ্রুরত্য বজায় রেখে কেনা-কাটার অনুরোধ জানান।