৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আহত ৮

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আহত ৮

Manual1 Ad Code

মোঃ ইমরান, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ নারী নিহত ও চালকসহ ৮ জন আহত’ রথযাত্রা শেষে বাড়ী ফেরার পথে রাসেল পরিবহন নামে এক যাত্রীবাহী বাসের চাপায় ৩ নারী নিহত ও ৮ যাত্রী আহত।

বৃহস্পতিবার(৪জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন,সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকার ভাড়াটিয়া দুলাল বর্মণের স্ত্রী সঙ্গিতা রানী বর্মন, মেয়ে বর্ষা বর্মন ও তার শাশুড়ি দেবী বর্মন।

Manual3 Ad Code

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের জগন্নাথ দেবের রথযাত্রা শেষে বাড়ী ফেরার পথে কাঁচপুর ব্রীজের পূর্বপাশের ঢালে মহাসড়ক পারাপারের সময় ওই ৩ নারীকে সিলেটগামী রাসেল পরিবহন যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ নারী নিহত হন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ আরো ৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এসময় চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Manual7 Ad Code

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন
এবং আলামত হিসেবে লরীটি জব্দ করেছেন।

Manual8 Ad Code