২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

দুদিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

admin
প্রকাশিত মার্চ ২, ২০২০
দুদিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

Manual5 Ad Code
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা

 

 

অভিযোগ ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। সোমবার (২ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর সূচি চূড়ান্ত করবেন।

 

 

সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। সেই সফর চূড়ান্ত করতেই দুই দিনের জন্য ঢাকায় এসেছেন শ্রিংলা।

 

 

ভারতের পররাষ্ট্র সচিব তার ঢাকা সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তিনি একই দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

 

এছাড়া সোমবার তিনি ঢাকায় ‘বাংলাদেশ : ভারত একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে যোগ দেবেন। পরের দিন মঙ্গলবার (৩ মার্চ) ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শ্রিংলা।

 

 

Manual8 Ad Code

সূত্র আরও জানায়, ভারতের পররাষ্ট্র সচিবের এ সফর প্রথমে ১ মার্চ নির্ধারণ করা হয়েছিল। পরে সফর এক দিন পেছানো হয়। ঢাকা সফরের সময় দুদেশের মধ্যে কানেকটিভিটি নিয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

 

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় দেশটির হাইকমিশনার ছিলেন। তিনি গত বছর জানুয়ারিতে ঢাকার দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রে হাইকমিশনার হিসেবে যোগ দেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর।

Manual7 Ad Code