২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

শুভ সকাল, ১৪ ফেব্রুয়ারি ২০২০

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২০
শুভ সকাল, ১৪ ফেব্রুয়ারি ২০২০

Manual3 Ad Code

ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

 

আজ শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ। ১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ। ১৯ জমাদিউল সানি ১৪৪১ হিজরি।

 

১৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৫তম দিন। বছর শেষ হতে আরো ৩২০ (অধিবর্ষে ৩২১) দিন বাকি রয়েছে।

 

বাণী চিরন্তন : ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায় – রবীন্দ্রনাথ ঠাকুর

 

ঘটনাবলী :

৭৪৮ – আব্বাসীয় বিপ্লব: আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে বিদ্রোহীরা উমাইয়া প্রদেশ খোরাসানের রাজধানী মার্ভ‌ দখল করে।

 

১১৩০ – পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত।
১৫০২ – স্প্যানিশ ইনকুইজিশন: ক্যাথলিক সম্রাটের জারিকৃত ফরমানে গ্রানাডার মুসলিমদেরকে ক্যাথলিক মত গ্রহণ বা স্পেন ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।

 

১৫৩৭ – পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।
১৫৪০ – ঘেন্টে প্রবেশ করে রোম সম্রাট পঞ্চম চার্লসের বিদ্রোহী নেতাদেরকে একে একে হত্যা করেন।

 

১৫৫৬ – ১৪ বছর বয়সে আকবর মোগল সম্রাট হিসেবে হুমায়ুনের স্থলাভিষিক্ত হন।
১৬৫৮ – বাহাদুরপুরে দারার হাতে সুজা পরাজিত হন।

 

১৬৬৩ – কানাডা ফ্রান্সের রাজকীয় প্রদেশ হিসেবে পরিগণিত।

 

১৭৭৯ – আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: জর্জিয়ায় কেটল ক্রিকের যুদ্ধ সংঘটিত।

 

১৭৭৯ – হাওয়াই দ্বীপে জেমস কুক একজন স্থানীয় হাওয়াইয়ানের হাতে নিহত হন।

 

১৮০৪ – কারাডোর্ড‌ উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম সার্বী‌য় উত্থানে নেতৃত্ব দেন.

 

১৮৫৫ – টেক্সাস বাকি যুক্তরাষ্ট্রের সাথে টেলিগ্রাফের মাধ্যমে যুক্ত হয়।

 

১৮৫৯ – অরেগন যুক্তরাষ্ট্রের ৩৩তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

 

১৮৬৬ – নারী সংগঠন ‘ব্রহ্মিকা সমাজ’ প্রতিষ্ঠিত হয়।

 

১৮৮১ – কলকাতায় অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত।

 

১৮৮২ – কলকাতায় প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

১৮৯৩ – যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই একীভূত।

 

১৯১২ – অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের ৪৮তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

 

১৯১২ – ইউয়নে শি-কাই চীনা প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন।

 

Manual5 Ad Code

১৯১৮ – সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গ্রেগরীয় বর্ষপঞ্জী গৃহিত (জুলীয় বর্ষপঞ্জী অনুযায়ী ১ ফেব্রুয়ারি)।

 

১৯১৯ – পোলিশ-সোভিয়েত যুদ্ধ শুরু।

Manual3 Ad Code

 

১৯২৯ – ইলিনয়ের শিকাগোতে অল ক্যাপন দলের প্রতিদ্বন্ধী ৭ জনকে হত্যা করা হয়। যা ভালোবাসা দিবসের হত্যাকান্ড হিসেবে পরিচিত।

 

১৯২৯ – তরুণ ব্যাকটেরিয়াবিদ স্যার আলেকজান্ডার ফ্লেমিং দৈবক্রমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেন।

 

১৯৩১ – কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র জয় ভবানীপতি প্রদর্শন হয়।

 

১৯৩৭ – ফিলিস্তিনের শাশা গ্রামে সশস্ত্র ইহুদিবাদী গোষ্ঠি পালমাখ নির্মম গণহত্যা চালিয়েছিলো।

 

১৯৪৫ – যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ ইউএসএস কুইন্সি জাহাজে সাক্ষাত করেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে সূচনা হয়।

 

১৯৪৫ – দ্বিতীয় মহাযু্দ্ধের সময় জার্মানীর বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক বোমা হামলা শুরু করা হয়েছিলো।

 

১৯৪৬ – ব্যাংক অফ ইংল্যান্ড জাতীয়করণ করা হয়।

 

১৯৪৯ – ইসরায়েলের সংসদ নেসেটের অধিবেশন প্রথমবারের মত অনুষ্ঠিত হয়।

 

১৯৫০ – চীন-সোভিয়েত মৈত্রী চুক্তি।

 

১৯৫৮ – জর্ডান ও ইরাক সংযুক্ত হতে প্রস্তুত বলে ঘোষণা করে।

 

১৯৬৬ – নারী সংগঠন ব্রাক্ষ্মিকা সমাজের প্রতিষ্ঠা।

 

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কানাডা ও ফ্রান্স।

 

১৯৭৪ – বাংলা একাডেমীতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু।

 

১৯৮৫ – ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হন।

 

১৯৮৯ – ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনি দ্য স্যাটানিক ভার্সেস রচনার কারণে সালমান রুশদিকে হত্যার ফতোয়া জারি করেন।

 

১৯৯০ – ভারতের ব্যাঙ্গলোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত।

 

১৯৯১ – সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভাবে ক্লাস শুরু।

 

২০০৩ – প্রথম ক্লোনিং করা ভেড়া ডলিকে মেরে ফেলা হয়।

 

২০০৫ – লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি বৈরুতে নিহত হন।

 

২০০৫ – ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।

 

জন্ম :

১৪০৪ – ইতালীয় রেনেসাঁর স্থপতি ও মনীষী লিওনে বাত্তিস্তা আলবের্তি জন্মগ্রহণ করেন।

 

১৪৬৮ – জোহান্নেস ওয়ার্না‌র, জার্মান যাজক ও গণিতবিদ (মৃত্যু ১৫২২)

 

১৪৮৩ – বাবর, প্রথম মুঘল সম্রাট (মৃত্যু ১৫৩০)

 

১৭৬৬ – বৃটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জন্মগ্রহণ করেন।

 

১৮১৮ – আমেরিকান লেখক ও সমাজ কর্মী ফ্রেডেরিক ডগলাস জন্মগ্রহণ করেন।

 

১৮১৯ – টাইপরাইটার যন্ত্রের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাল শোলস জন্মগ্রহণ করেন।

 

১৮৪৬ – জুলিয়ান স্কট, মেডেল অফ অনার প্রাপ্ত আমেরিকান সৈনিক (মৃত্যু ১৯০১)

 

১৮৫৯ – জর্জ ওয়াশিংটন গেল ফেরিস জুনিয়র, আমেরিকান প্রকৌশলী, উদ্ভাবক (মৃত্যু ১৮৯৬)

 

১৮৬০ – ইউজেন স্কিফার, জার্মান রাজনীতিবিদ, জার্মানি ভাইস-চ্যান্সেলর (মৃত্যু ১৯৫৪)

 

১৮৬৯ – নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ পদার্থবিদ চার্লস থমসন রিস উইলসন জন্মগ্রহণ করেন।

 

১৮৮৫ – সৈয়দ জাফরুল হাসান, ভারতীয়-পাকিস্তানি দার্শনিক ও একাডেমিক (মৃত্যু ১৯৪৯)

 

১৮৯৯ – স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ভারতের খ্যাতনামা শিল্পপতি ও দেশের ভারী শিল্পের সূচনাকারী।(মৃ.৪/১১/১৯৮২)

 

১৯১৭ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গণিতবিদ হার্বার্ট অ্যারন হপ্টম্যান জন্মগ্রহণ করেন।

 

১৯৩২ – সুইডিশ অভিনেত্রী হারিয়েত আন্দারসন জন্মগ্রহণ করেন।

 

১৯৩৩ – মধুবালা নামেই বেশী পরিচিত, ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মমতাজ জাহান দেহলভী জন্মগ্রহণ করেন(মৃত্যু ১৯৬৯)

 

১৯৩৯ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক ইউজিন ফ্রান্সিস জিন ফামা জন্মগ্রহণ করেন।

 

১৯৪৪ – সন্তু লারমা, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা।

 

১৯৫২ – সুষমা স্বরাজ, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

 

১৯৫৪ – জাম মুহাম্মদ ইউসুফ, পাকিস্তানি রাজনীতিবিদ, বালুচিস্তানের মুখ্যমন্ত্রী (মৃত্যু ২০১৩)

 

১৯৭০ – ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক সাইমন পেজি জন্মগ্রহণ করেন।

 

১৯৮৩ – ফরাসি ফুটবলার বেকারি স্যানিয়া জন্মগ্রহণ করেন।

 

১৯৯৬ – বাংলাদেশি ক্রিকেটার আবু হায়দার রনি জন্মগ্রহণ করেন।

 

মৃত্যু :

 

৮৬৯ – সেইন্ট সিরিল, গ্রীক বিশপ, ভাষাবিদ ও পণ্ডিত (জন্ম ৮২৭)

 

১১৬৬ – আব্দুল কাদের জিলানী মুসলিম ধর্মপ্রচারক।

 

১৩১৭ – ইংল্যান্ডের রাণী মার্গা‌রেট (জন্ম ১২৮২)

 

১৪০০ – দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা।

 

১৫৩৭ – পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।

 

১৭৭৯ – জেমস কুক, ইংরেজ নাবিক।

 

১৯৩৮ – চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন।

 

১৯৪৩ – ডাভিড হিলবের্ট, জার্মান গণিতবিদ।

 

১৯৫৮ – আবদুর রব নিশতার, পাকিস্তানি রাজনীতিবিদ, পাঞ্জাবের দ্বিতীয় গভর্নর (জন্ম ১৮৯৯)

 

Manual6 Ad Code

১৯৭৪ – উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ ইন্তেকাল করেন।

 

১৯৭৫ – ইংরেজ জীববিজ্ঞানী ও লেখক জুলিয়ান সোরেল হাঙ্লি মৃত্যুবরণ করেন।

 

Manual2 Ad Code

১৯৯০ – টনি হলিডে, জার্মান গায়ক-গীতিকার (জন্ম ১৯৫১)

 

১৯৯৬ – ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার বব পাইসলেই মৃত্যুবরণ করেন ।

 

২০০৫ – রফিক হারিরি, লেবানের ব্যবসায়ী ও রাজনীতিবিদ, লেবাননের ৬০তম প্রধানমন্ত্রী (জন্ম ১৯৪৪)

 

২০০৬ – ফরাসি অভিনেতা ও গায়ক ডার্য় কওল মৃত্যুবরণ করেন ।

 

২০১৩ – জাপানি পাইলট কাজুও তসুনদা মৃত্যুবরণ করেন।

 

২০১৫ – ফিলিপ লেভিন, আমেরিকান কবি ও একাডেমিক (জন্ম ১৯২৮)            সংগৃহীত।