১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

মাগুরায় ধর্ষক অচিন্ত সরকার আদালতে গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২০
মাগুরায় ধর্ষক অচিন্ত সরকার আদালতে গ্রেফতার

Manual4 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ অবশেষে গ্রেফতার হলেন মাগুরায় কুখ্যাত ধর্ষক অচিন্ত সরকার। গত ১৯ জানুয়ারিতে অচিন্ত সরকার মাগুরা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন, কিন্তু মাননীয় বিচারক মামলাটি আমলে নিয়ে ও বাদীর অভিযোগে বিচার বিশ্লেষণ করে এই কুখ্যাত ধর্ষককে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

 

উল্লেখ্য মাগুরা সদর হাসপাতালের সামনে একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকের পার্টনার ও ম্যানেজার অচিন্ত সরকার বিগত বেশ কিছুদিন ধরে তার ক্লিনিকে কর্মরত নার্স সায়রা খাতুনকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল, গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ ইং রাত আনুমানিক ১০টায় অভিযুক্ত অচিন্ত মাতাল অবস্থায় তার স্টেডিয়াম পাড়ার বাসায় গিয়ে জোর করে ধর্ষণ করে এবং ধর্ষিতার ছবি ও ভিডিও তার মোবাইলে ধারণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

 

Manual1 Ad Code

ধর্ষিতা সায়রা আরো জানায় অভিযুক্ত অচিন্ত তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে এবং এ নিয়ে পুলিশ বা সাংবাদিকের কাছে মুখ খুললে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলেও হুমকি দেয়।

Manual8 Ad Code

 

এদিকে অচিন্ত্য সরকারের গ্রেপ্তার হওয়ার ঘটনায় বাদি সায়েরা খাতুন আদালতের উপর সন্তুষ্ট প্রকাশ করেন এবং তার দ্রুত শাস্তি কামনা করেন। সায়রা আরো জানান, অচিন্ত্য এর আগেও অসংখ্য মেয়ের অসহায় সুযোগ নিয়ে ধর্ষণ করেছে, কিন্তু কেউ এতদিন ভয়ে মুখ খোলেনি।

 

Manual2 Ad Code

সাধারণ মানুষ মনে করে অচিন্ত্যর মত নরপশুরা সমাজে যেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার জন্য বিশেষভাবে দৃষ্টি দেয়া প্রয়োজন।

Manual6 Ad Code