মোঃ মালিক মিয়া, বিশেষ প্রতিনিধিঃ কমলগঞ্জ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আদমপুর
ইউনিয়নের আজ ১৭ জানুয়ারি (শুক্রবার) তেতই গাঁও রশিদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে মেধাবৃত্তি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরুষ্কার এবং গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷
মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর গুণীজন সংবর্ধনা, মেধাবৃত্তি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব নাজিয়া শিরিন ।
তেতই গাঁও রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বামডো’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল হক স্বপন এর পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা এডিসি মল্লিকা দেব , হবিগঞ্জ জেলা উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক,মৌলভীবাজার জেলা কমিশনার রফিকুল ইসলাম
,কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ৭নং আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দাল হোসেন ও রাজশাহী আর্ট কলেজের প্রভাষক নারগিস সোমা।
অনুষ্ঠানে সংবর্ধনা হলেন যারা, বাংলাদেশ পুলিশের এ. এস.পি মোঃ সাইদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব রাবেয়া বেগম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ এহসানুল আলমগীর, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ ফারহীন সুলতানা হেনা, কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ ফারহানা সুলতানা এ্যানি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাহাজ উদ্দিন।
অনুষ্ঠানে মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিরা মেধাবৃত্তি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার এবং গুনীজনের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়৷
উল্লেখ্য :- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের মধ্যে একমাত্র মুসলিম ধর্মালম্বী ক্ষুদ্র জাতিসত্তা হলো মণিপুরি মুসলিম (পাঙাল) এ জনগোষ্ঠীর একটি প্রতিনিধি সংগঠন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট যা,প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের মেধাবৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ, আর্থিক সাহায্য প্রদান এবং গুনীজন সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।