১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আবুধাবি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০
আবুধাবি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Manual6 Ad Code
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি

 

Manual1 Ad Code

অভিযোগ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৩ দিনের সরকারি সফর শেষে আজ রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

Manual4 Ad Code

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে  প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সেখানে তাকে বিদায় জানান আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

 

Manual8 Ad Code

সফরকালে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে ৩ দিনের সরকারি সফরে গত রোববার রাত ৮টা ৩০ মিনিটে আবুধাবি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual1 Ad Code

 

পরদিন সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের (এডিএনইসি) আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ এবং ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ডস সেরিমনি’তে যোগ দেন শেখ হাসিনা। পরে সন্ধ্যায় তার হোটেলে আয়োজিত এনভয়েস কনফারেন্সে যোগ দেন তিনি।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের পত্নী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করেন।