১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

তেলিহাটিতে সাংসদ সদস্য আলহাজ্ব এডঃ ইকবাল হোসেন সবুজের উদ্যাগে কম্বল বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৯

Manual3 Ad Code

আবুসাঈদ শ্রীপুর প্রতিনিধি :
শ্রীপুরে অসহায় শীতার্তদের কষ্ট লাঘবে গাজীপুর ৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপি)র ব্যাক্তিগত তহবিল থেকে তেলিহাটি ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২৭০টি কম্বল অসহায়দের কাছে পৌছে দেওয়ার জন্য গ্রাম আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকের হাতে বণ্টন করে তুলে দেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ।

২৫ ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় ছাতির বাজারে তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ অফিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো এলাকার গরীবমানুষদের মাঝে বিতরন করার জন্য ১৭টি গ্রামের আওয়ামীলীগের কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক, টেংরা নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, মুহাম্মদ লিয়াকত ফকিরের সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায়, উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব আঃ বাতেন সরকার।

Manual2 Ad Code

তেলিহাটি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক মোড়ল। তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, হায়দায় আলী, ফজলুল হক, আব্দুস সামাদ, যুবলীগ নেতা ইসলাম উদ্দিন মাস্টার, জেলা ছাত্রলীগ নেতা সুলতান সিরাজুল ইসলাম।তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন আরিফ’সহ ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code