১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়ায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৯

Manual3 Ad Code

Manual6 Ad Code

সুমন মল্লিক বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়ায় দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাক প্রকাশনার ৬৭তম বর্ষে পদার্পন উপক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সুলতানা হোসেন সভা কক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম।
দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ এস এম মাকসুদুর রহমান, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী সহ সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code