কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে নোয়াই নদীর অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ ২৩ ডিসেম্বর ২০১৯,উপজেলার সদর ইউনিয়নের পানান মৌজায়, ১৭০৭ ও ১৭০৬ দাগে নোয়াই নদীর অবৈধ স্হাপনা দখলমুক্ত করা হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভূমি) তারিন মসরুর,উপ বিভাগীয় প্রকৌশলী (বাপাউবো) টাংগাইল ইমদাদুল হক,সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি,নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ সভাপতি এমএ খিজির,নাগরপুর প্রেস ইউনিট সভাপতি আমজাদ হোসেন রতন,সাংবাদিক তুহিন সহ অন্যান্যরা।
এ সময় ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন,পর্যায়ক্রমে নাগরপুরের সকল নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে। যারা নদী দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।