১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Manual2 Ad Code

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি : সংগৃহীত

 

অভিযোগ প্রতিবেদক : মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৩ মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

 

Manual8 Ad Code

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে, আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

 

 

ওবায়দুল কাদের বলেন, বিজয়কে এখনও সুসংহত করা যায়নি। জানান, রাজাকার ও তার পরিবারের সদস্যদের আওয়ামী লীগে ঠাঁই হবে না।

Manual5 Ad Code

 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

 

 

Manual6 Ad Code

পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়।

Manual6 Ad Code