১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

Manual4 Ad Code

অভিযোগ ডেস্ক : আগামী তিন বছরের জন্য যুবলীগের নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে।

Manual2 Ad Code

 

আজ শনিবার যুবলীগের সপ্তম কংগ্রেসে চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম, সমর্থন করেন হারুনুর রশিদ।

Manual8 Ad Code

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন তিনি।

Manual8 Ad Code

 

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ এর আগে দলীয় রাজনীতিতে যুক্ত না হলেও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের আস্থাভাজন ছিলেন।

 

শেখ ফজলুল হক মনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা।

Manual1 Ad Code

 

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয়।