১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ন্যাম সম্মেলনের সাধারণ বিতর্কে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
ন্যাম সম্মেলনের সাধারণ বিতর্কে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

অভিযোগ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনে সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে এ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য দেশের নেতৃবৃন্দ এদিন বিকেলে অনুষ্ঠেয় দু’দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেবেন।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিবৃন্দ বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় বাকু ঘোষণা গ্রহণ করবেন।

Manual4 Ad Code

এদিকে প্রধানমন্ত্রী আজ সম্মেলনের সাইড লাইনে বাকু কংগ্রেস সেন্টারের দ্বিপাক্ষিক বুথে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলীর সঙ্গেও বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

Manual6 Ad Code

পাশাপাশি সন্ধ্যায় হোটেল হিলটনে তার সম্মানে আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকি আয়েজিত নৈশ ভোজেও যোগ দেবেন শেখ হাসিনা।