১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর নামে সড়ক হচ্ছে ফিলিস্তিনে

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
বঙ্গবন্ধুর নামে সড়ক হচ্ছে ফিলিস্তিনে

Manual6 Ad Code

অভিযোগ প্রতিবেদক :: ফিলিস্তিনের প্রাচীন ঐতিহ্যের শহর হেবরনের একটি সড়কের নাম বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

Manual6 Ad Code

শনিবার (২৬ অক্টোবর) আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি তার সরকারের এমন সিদ্ধান্তের কথা জানান।

এ সময় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী সড়কটির নামফলক উন্মোচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরেরও আমন্ত্রণ জানান।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে হেভরনের একটা সড়কের নামকরণ করা হবে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। সড়কটির নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণও জানানো হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, ফিলিস্তিন ইস্যুটা সব সময় তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রিয়াদ মালকি। বাংলাদেশের সাথে বাণিজ্য ও কুটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি।

Manual7 Ad Code

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

১৮তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে আজারবাইজান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code