২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বিএনপি-জামায়েত চক্র বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে: প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত জুন ৬, ২০১৯
বিএনপি-জামায়েত চক্র বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে: প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

অভিযোগ ডেস্ক :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘ষড়যন্ত্র করে এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে বিএনপি-জামায়েত চক্র বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের মোক্ষম জবাব দিতে হবে প্রবাসীদের, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

Manual2 Ad Code

বুধবার (৫ জুন) রাতে ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী হেলসিংকির একটি হোটেলে তার সম্মানে সর্বইউরোপীয় ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

এরপর বিএনপি-জামায়েতের বিরুদ্ধে অভিযোগ এনে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়েত অবৈধভাবে অঢেল টাকা কামিয়েছে। আর সেখান থেকে বিপুল অংকের অর্থ বিদেশে পাচার করেছে। তারা এখন সেই অর্থ দেশের বিরুদ্ধে অপপ্রচারের জন্য লবিস্ট নিয়োগে ব্যয় করছে।

Manual1 Ad Code

তাদের এসব অপপ্রচার মোকাবিলা করতে প্রবাসী বাংলাদেশি বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত তাদের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ড বিদেশে ব্যাপকভাবে প্রচারের জন্য নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, যারা দেশের ভাবমূর্তি সমুন্নত করার কাজে সফল হবে, তাদের মূল্যায়ন করা হবে দলে।

ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়েতই বহিঃবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

Manual5 Ad Code

প্রমাণস্বরূপ বিএনপি-জামায়েত ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিতে বাংলাদেশের টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।

Manual4 Ad Code

এরসঙ্গে তাদের সময় দেশজুড়ে সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়গুলো তুলে ধরেন।

এরপর বর্তমান সরকারের উন্নয়নের প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণ এরইমধ্যে তার সুফল পেতে শুরু করেছে।

অনুষ্ঠানে তোলা প্রবাসীদের এক দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান, ফিনল্যান্ড ও নরওয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য হেলসিংকিতে একটি কনস্যুলেট অফিস খোলার প্রস্তাব সরকার বিবেচনা করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি ড. নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলী রমজান প্রমুখ।