৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

চট্রগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়িতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৯
চট্রগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়িতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

Manual2 Ad Code

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি:-

চট্রগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় রুমমেটের ছুরিকাঘাতে মো. হেলাল (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর পৌণে ২টার দিকে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল একই এলাকার ইদ্রিস আলী হাওলাদারের ছেলে।

Manual5 Ad Code

এ ঘটনায় ঘাতক মো. রুবেলকে আটক করেছে সদরঘাট থানা পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে সদরঘাট থানার এসআই শহীদুল ইসলাম বলেন, রুবেল ও হেলাল তাদের দুই বোনকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতো। শুক্রবার দুপুরে কোনো একটি বিষয়ে রুবেল ও তার বোনের ঝগড়া শুরু হয়।

Manual1 Ad Code

এসময় হেলালের বোন রুবেলকে শান্ত হতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে রুবেল হেলালের বোনকে ধাক্কা দেয়।

হেলাল সেটি দেখে রুবেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার এক পর্যায়ে রুবেল হেলালকে বুকে ছুরিকাঘাত করে। পরে হেলালকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Manual7 Ad Code

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

Manual3 Ad Code