৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু ধর্ষণকারী গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯
গাজীপুরে চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু ধর্ষণকারী গ্রেফতার

Manual5 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু:- গাজীপুরের ইপ্সা গেইট এলাকা হতে চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু ধর্ষণকারী মোঃ নাজিম উদ্দিন(৫০) কে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প গ্রেফতার করেছে।

Manual1 Ad Code

সোমবার গাজীপুর জেলার ইপসা গেইট এলাকায় ভিকটিম(১০)কে জামাকাপড় খরিদ করিয়া দিবে বলিয়া ফুসলাইয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

Manual5 Ad Code

উক্ত ধর্ষণের ঘটনা ইপসা গেইট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। উক্ত বিষয়ে ভিকটিম তার পরিবারের অন্যদের কাছে প্রকাশ করতে গেলে ধর্ষণকারী তাকে বিভিন্ন ভাবে ভয়-ভিতি প্রদর্শন করে এবং তার জীবন নাশের হুমকি দেয়। পরবর্তীতে উক্ত বিষয়ে আইনগত সাহায্য কামনা করে ভিকটিম বাবা র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানীর কোম্পানী কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে, যার নম্বর-৩৮ তারিখ ১৫/১০/১৯ খ্রিঃ। উক্ত অভিযোগ পাওয়ার পর র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন উক্ত ধর্ষণকারীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় আজ ১৫ অক্টোবরবিকেল ৩টায় র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উক্ত ধর্ষণকারী মোঃ নাজিম উদ্দিন(৫০) গাজীপুরের দক্ষিণ পোড়াবাড়ী এলাকায় অবস্থান করিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিণ পোড়াবাড়ী এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণকারী আসামী ১। মোঃ নাজিম উদ্দিন(৫০), পিতা-মৃত সদরদ্দি খাঁ, মাতা-মৃত দোলভজান, সাং-জামাইকোনা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, এ/পি-দক্ষিণ পোড়াবাড়ী (ইপসা গেইট) কবির ইঞ্জিনিয়ার এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, গত ১৪/১০/১৯ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকা সময় ভিকটিম(১০)কে জামা-কাপড় খরিদ করিয়া দিবে বলিয়া ফুসলাইয়া আসামী তার চায়ের দোকানের পিছনে নিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। আজ দুপুরে ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করিয়া ধর্ষণকারী আসামী মোঃ নাজিম উদ্দিন(৫০) কে ধৃত করে। আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার বিষয় স্বীকার করে। এছাড়াও উক্ত ধর্ষক ইতোপূর্বে ফুসলিয়ে বহু মেয়েকে ধর্ষণ করছে বলে র‌্যাবের কাছে স্বীকার করে।

Manual2 Ad Code