৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

টাংগাইল সখীপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০১৯
টাংগাইল সখীপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ২হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির বিশ্বাস উকিল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বোয়ালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির দেহ তল্লাসি করে তার হেফাজতে থাকা ২ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কবির বিশ্বাস রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকার মৃত নিয়াজ উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (উত্তর)-এর ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কবির বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Manual2 Ad Code