৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের অপরাধে আটক ১৩ জেলে

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০১৯
বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের অপরাধে আটক ১৩ জেলে

Manual4 Ad Code

 

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি: বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১৩ জেলেকে জেল,জরিমানা করা হয়।

Manual7 Ad Code

সোমবার ১৪ অক্টোবর মধ্যরাত থেকে বিকাল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তেতুলিয়া নদী থেকে ৪ জন ও মেঘনা নদী থেকে ৭ জন এবং উপজেলার সাচড়া ইউনিয়নের সোনাবাজার এলাকা থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যাবার সময় ২ জন সহ মোট ১৩ জনকে আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃত জেলেরা হলেন,মোঃ ছালাউদ্দিন (৩৫) পিং নাছির আহম্মদ সাং গংগাপুর,মোঃ আলামিন (৩২) পিং নাছির জয়া ৯নং ওয়ার্ড,মোঃ রাকিব (২৪) পিং কামাল বড়মানিকা ৬ নং ওয়ার্ড। মোঃ রাছেল (২৫) পিতা রুহল বড় মানিকা ৬ নং ওয়ার্ড,মোঃ আকবর (২০) পিং নুরুল ইসলাম বড় মানিকা ৬নং ওয়ার্ড,মোঃ শরিফ(২০) পিং আবু তাহের বড় মানিকা ৬নং ওয়ার্ড সহ মোট ১৩ জন।

Manual7 Ad Code

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের ৩ মাস করে কারাদন্ড ও ২ জনকে ২৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন।