৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ও বঙ্গব্ন্ধু ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ও বঙ্গব্ন্ধু ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

Manual6 Ad Code

সাইদুল ইসলাম, কসবা প্রতিনিধি:-

ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী কলেজ মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ও বঙ্গব্ন্ধু ফুটবল টুনামেন্ট দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন।

বিশেষ অতিথি ছিলেন-কসবা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকি, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা শিক্ষা অফিসার আ: আলীম রানা প্রমুখ।

সোমবার বিকালে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চাপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

এছাড়া সরকার দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক,মুক্তিযোদ্ধা,শিক্ষকসহ প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।

খেলায় কসবা ও মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় হয়।

Manual5 Ad Code

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠান পরিচালনা করেন কসবা উপজেলা সরকারি প্রাথমিক বিত্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার।