৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

রূপগঞ্জ সদর ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী সালাউদ্দিন ভূইয়া জয় লাভ

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০১৯
রূপগঞ্জ সদর ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী সালাউদ্দিন ভূইয়া জয় লাভ

Manual8 Ad Code

মোঃ শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

Manual1 Ad Code

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৫০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ১১ হাজার ৪২৯ ভোট পেয়েছেন
গত সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, সাধারণ সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে মনির হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলম, ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল কাউয়ুম, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন দোলন, ৭ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্ডে রমজান আলী ও ৯ নম্বর ওয়ার্ডে আওলাদ হোসেন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জাকিয়া সুলতানা বিজয়ী হয়েছেন।

Manual1 Ad Code