৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

চকরিয়ায় হাজার লিটার চোলাইমদসহ গাড়ি জব্দ, আটক ১

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
চকরিয়ায় হাজার লিটার চোলাইমদসহ গাড়ি জব্দ, আটক ১

Manual5 Ad Code

মোহাঃ মুহিব্বুল্লাহ,চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে বরইতলী-পেকুয়া আঞ্চলিক সড়ক থেকে দেশীয় তৈরি এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে।

এ সময় মদ পাচারকাজে ব্যবহৃত পিকআপ গাড়ির চালককে আটক করে। জব্দ করাহয় গাড়িটিও।

Manual3 Ad Code

বুধবার সকালে উপজেলার বরইতলী-পেকুয়া আঞ্চলিক মহাসড়কের বরইতলীস্থ বুড়ির দোকান নামক এলাকা হতে এসব চোলাইমদ জব্দ করা হয়।

Manual2 Ad Code

আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আটক পিকআপ গাড়ির চালক পারভেজ উদ্দিন (২৮) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকার নুরুল কবিরের ছেলে।

পুলিশ জানায়, বরইতলী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পিকআপ ভর্তি দেশীয় তৈরি চোলাইমদ পাচার করা হচ্ছে এমন সংবাদে চকরিয়া থানার (ওসি) হাবিবুর রহমানের নির্দেশে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আমিনুল ইসলাম এক দল পুলিশ নিয়ে অভিযান চালান।

Manual8 Ad Code

বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের বরইতলীস্থ বুড়ির দোকান এলাকা থেকে বিশ বস্তা (১হাজার) লিটার চোলাই মদসহ একটি পিকআপ গাগি জব্ধ করে। পিকআপ ভর্তি ওই চোলাইমদ পেকুয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

এসময় মদ পাচার কাজে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালককে আটক ও গাড়ি জব্দ করা হয়।

Manual5 Ad Code

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, মদ পাচারে জড়িত থাকার অভিযোগে আটক গাড়ি চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।