২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

কেন ফিরে পাই না’ক

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
কেন ফিরে পাই না’ক

Manual3 Ad Code

★ সোহাগী খাতুন ★

Manual7 Ad Code

হাত ছাড়া সম্পদ ফিরে আসে শ্রমে,
মাফ পাই কোনো কাজ যদি হয় ভ্রমে।
তবে কেন শিশুকাল আসে না’ক ফিরে?
আফসোসে মন পুড়ে সেই কাল ঘিরে?
আসে না’ক ফিরে সখি?খেলে না’ক খেলা?
স্মৃতিগুলো মনে হলে হেসে করে হেলা?
কেন প্রভু পাই না’ক ফিরে সেই কাল?
যাকে সুতা ভেবে নিয়ে বুনে রাখা জাল।

প্রেম করে সবে বলে যুগ যুগ ধরে –
রবে তারা এক সাথে আজীবন ভরে।
একজন ব্যথা পেলে আর জন পুড়ে,
ভালোবাসা দুটি মনে বেধে রাখে কুঁড়ে।
তবু কেন একদিন ভেঙে যায় মন?
মানিতে সে চাই না যে ছিল প্রিয় জন?
সে একটা হৃদয়ের ভালোবাসা নিয়ে,
তার থেকে বহুগুণ দুখ যায় দিয়ে।
প্রতিবারে ফিরে আসে ফাগুন যে কত!
আসে না’ক প্রিয় সখা চেয়ে থাকে শত।
কেন আর হয় না’ক সেই সেই মিল?
আর কেন কাঁদে না’ক দুজনার দিল?

Manual8 Ad Code

কুমারীর মনটাকে করে নিতে জয়,
মিথ্যাকে কাছে টেনে অভিনয় হয়।
ভাবলেই বুক ভাসে সেই প্রিয় কথা,
কীভাবে সে ভুলে গিয়ে দিয়ে গেল ব্যথা?
পতিতার বড় কথা সতী আছে খাঁটি,
প্রেমিকার পাপ জানি খুড়ে ফেলে মাটি।
কেন তারা কলঙ্ক মেখে যায় দূরে?
লাজ কেন নাই তার আসে না’ক ঘুরে?
বিধি যদি ফিরে দিত সেই শিশু কাল!
মুছে দিত মানবের দুর্দশা হাল!

রচনাঃ১৭-০৯-২০১৯ইং মাত্রাবৃত্তঃ৪+৪+৪+২।

Manual8 Ad Code