২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

আগমনী শীত

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
আগমনী শীত

Manual8 Ad Code

★★ সোহাগী খাতুন ★★

রবির কিরণ ভীষণ গরম
দিনের সীমানা কমে,
নীরব প্রকৃতি কুয়াশা সকাল
ঘাসেতে শিশির জমে।

ঠাণ্ডা বাতাসে শিউরে ওঠানো
অতিথি পাখির দল-
ঝাঁকে ঝাঁকে সব বঙ্গে আসছে
পেরিয়ে বিশাল জল।

Manual8 Ad Code

শেয়ালের হাঁক কাঁথার সেলাই
খেজুর আখের মিঠা,
আগমনী শীত এসেছে ধরায়
খাও যত পার পিঠা।

Manual8 Ad Code

রচনাঃ ২৯-০৯-২০১৯ইং

Manual6 Ad Code