২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

সমতা

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
সমতা

Manual1 Ad Code

♦ সোহাগী খাতুন ♦

Manual6 Ad Code

নয়তো আমি দ্বিমত হেথা
যথায় রহে ধনী গরীব,
দ্বিমত আমি হেথায় করি
বিরোধী বাণী শরীফ।

মানব তরে যত ধর্ম
কর্মে রহে পূর্ণ,
সব ধর্মে সমতা বাণী
না হয় যেন চূর্ণ।

তবে কেন এ সমাজে রহে
গরীব ধনী তফাত,
নির্যাতন,নিপিড়নের
সমুখে রহে করাত।

Manual5 Ad Code

শ্রমিক যারা শ্রমের দ্বারা
রুজির খোর জোগায়,
মালিক রূপে হিংস্র পশু
কেন শ্রমিক ভোগায়?

Manual7 Ad Code

একের হেতু আরেক ভালো
স্বপ্নে রহে বুনন
বাস্তবেতে চাইতে লাগে
সবার কথা শুনন।

ধনীরা হোক অঢেল ধনী
গরীব সাথে থাকুক,
মানবতায় ঢাক পিটিয়ে
মাথা উঁচুতে রাখুক।

Manual1 Ad Code

রচনাঃ০৪-১০-২০১৯ইং