২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনাকে ‘মা’ ডাকলেন রানি মুখার্জি

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০১৯
শেখ হাসিনাকে ‘মা’ ডাকলেন রানি মুখার্জি

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তিনি যশরাজ ফিল্মসের প্রতিনিধি হিসেবে এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন। সম্প্রতি ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব এবং দিল্লিতে তার দেয়া ভাষণের প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিন্দি বলা দেখেও।

Manual1 Ad Code

আর সেই মুগ্ধতা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর বাংলাদেশর উন্নয়নের কথা উল্লেখ করেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী রানি। শেখ হাসিনাকে এশিয়ার ‘গ্রেট লিডার’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি শেখ হাসিনাকে ‘মা’ বলেও ডেকেছেন

জনপ্রিয় এ অভিনেত্রী।
রানির পোস্টে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন রানি মুখার্জি।

Manual6 Ad Code

ফেসবুক পোস্টে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের জন্য শুভকামনা জানান তিনি। পাশাপাশি বলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের মাধ্যমে দুই দেশের সংস্কৃতি বিনিময়ে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান রানি। শিগগিরই একটি টিম নিয়ে তিনি বাংলাদেশে আসারও ইঙ্গিত দিয়েছেন। এবারের ভারত সফরে দেশটির সঙ্গে বেশকিছু চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code