২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে ধরা খেল মাদক সম্রাট

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০১৯
গাজীপুরে ধরা খেল মাদক সম্রাট

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ  মাদকবিরোধী অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুরে ইয়াবাসহ শওকত ফকির নামে এক মাদক সম্রাটকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী স্পেশাল টিম।

Manual1 Ad Code

আটককৃত শওকত ফকির শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে ও তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরের ছোট ভাই।

বুধবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বের নাজিমুদ্দিনের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Manual7 Ad Code

এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ সদস্যরা।

Manual6 Ad Code

আটকের সত্যতা স্বীকার করে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ শওকত ফকিরকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে

Manual3 Ad Code