২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে হোটেলে পুলিশের অভিযানে ১৮ নারী-পুরুষ আপত্তিকর অবস্থায় আটক

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০১৯
টঙ্গীতে হোটেলে পুলিশের অভিযানে ১৮ নারী-পুরুষ আপত্তিকর অবস্থায় আটক

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকার ভাই ভাই আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ১৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। আটকদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

এলাকাবাসী বলেন, এই হোটেলে একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। বর্তমানে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত এই হোটেলটি।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।