৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে দুই ট্রাফিক পুলিশ প্রত্যাহার

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৯
গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে দুই ট্রাফিক পুলিশ প্রত্যাহার

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ পরিবহন থেকে প্রতি মাসে চাঁদাবাজির অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগের দুই ট্রাফিক ইন্সপেক্টরকে প্রত্যাহার করা হয়েছে।

Manual2 Ad Code

তারা হলেন- মো. হোসেনুজ্জামান ও সাহাদাত হোসেন। তারা যথাক্রমে ট্রাফিক উত্তর বিভাগের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় কর্মরত ছিলেন।

Manual4 Ad Code

জিএমপি ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ট্রাফিক ইন্সপেক্টর মো. হোসেনুজ্জামান ও মো. সাহাদাত হোসেনের বিরুদ্ধে বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে মাসিকভিত্তিক চাঁদাবাজির অভিযোগ ওঠে। প্রাথমিক অভিযোগ পেয়ে সোমবার রাতে তাদের জিএমপি সদর দফতরে প্রত্যাহার করা হয়।

Manual3 Ad Code

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিক অভিযোগ পেয়ে তাদের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।