২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কবিতা

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৯
কবিতা

Manual1 Ad Code

—প্রতিমা রায় বিশ্বাস—

Manual1 Ad Code

প্রকৃত ঘুম এলে মাটির বিছানাই শিউলিতলা
কাঙ্খিত হয়ে ওঠে জীবনে অন্ধকার।

Manual7 Ad Code

মানুষ নয় পশুবংশ বাহন পর্ব জানে ঈশ্বরের।
কেননা মানুষের ইঙ্গিতে বলির খাঁড়ায় চকচক করে কারো প্রসব যন্ত্রণা,
নিংড়ানো জীবন বয়ে বয়ে পরাধীন চাঁদ
আজও প্রসূতি
দুধসাদা জ্যোৎস্নায় ভিজে যায় রাত ।

তারপর সেই গৃহপালিত ভালোবাসা প্রথমতঃ অ্যাকসিলারেশনের মত পৃথিবীর টান বোঝে।
দ্বিতীয়ত অজানা কারো হাত। তখনও বোঝে এই মাধ্যাকর্ষণ।

Manual3 Ad Code

কসাইখানায় ভালোবাসা পিসপিস হয়।
তারপর তৃতীয়ত এই মেনে নেওয়া মৃত্যুর মত কিছু
উড়ে যায় অশান্ত ঝিলের উপর।

দেখি যন্ত্রণারা কুচি-কুচি আলো
শুয়ে আছে জলে
অবলা রক্তের এবার প্রকৃত ঘুম পায়।

Manual4 Ad Code