২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

শারদীয় দুর্গােৎসবে লামাবাসীকে জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুলের শুভেচ্ছা

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৯
শারদীয় দুর্গােৎসবে লামাবাসীকে জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুলের শুভেচ্ছা

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞতিঃ বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল শারদীয় দুর্গােৎসবে লামাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।”

এই উৎসবে সবাইকে শামিল হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার – এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব।
তিনি আরো বলেন, “আসুন, মহান মুক্তিযু্দ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।”

Manual3 Ad Code

দুর্গাপূজা উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

Manual8 Ad Code