২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

শার্শা কাশিপুর সীমান্ত থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক ১

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
শার্শা কাশিপুর সীমান্ত থেকে ১০০ বোতল ভারতীয়  ফেনসিডিল সহ আটক ১

Manual6 Ad Code

যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মহিনুর ইসলাম (২৫) নামে এক মাদক ব্যাবসায়িক আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

Manual3 Ad Code

শনিবার (৫ অক্টোবর) সকালে শার্শা কাশিপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মহিনুর শার্শা উপজেলার বেলতা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, কাশিপুর বিওপির কর্মরত নায়েক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কাশিপুর সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মহিনুর ইসলামকে আটক করে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান

তবে, এলাকাবাসীর দাবি উক্ত মাদক পাচারকারীদের বাড়ি চিহ্নিত করে এটা মাদক পাচারকারীর বাড়ি লিখে দেওয়া হোক। তাতে করে, মাদক ব্যবসা অনেকাংশে কমে যাবে।

Manual2 Ad Code