২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

____মানবতার হোক লড়াই____

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
____মানবতার হোক লড়াই____

Manual3 Ad Code

__হেদায়তুননেসা রিমু___

আত্মার আত্মীয়তায় নেই কোন ভেদাভেদের ছাপ
মনুষ্যত্বের বন্ধনে বেঁধেছি তাতে নেই কোন পাপ।

ভেদাভেদের শিকল ভেঙে হোক মানবতার লড়াই
মানুষের প্রয়োজনে মানুষ তুমি এটাই হোক বড়াই,
জাতি,ধর্মের বিভাজন থাকুক যোজন যোজন দূর
মানুষের সাথে,মানুষের মাঝে বেজে উঠুক প্রেমের সুর,

Manual2 Ad Code

ভেদাভেদ,হানাহানির দাপটে সমাজ আজ কলুষিত
দ্বিধা দ্বন্দ্বের মাঝে শিশু মন হয়নি আজও বিকশিত,
ভালোবাসায় ভরা আমাদের অন্তরে হিংসার আগুন
প্রকৃতির বৈচিত্র্য যখন তখন আসেনা অসময়ে ফাগুন,

মানবিকতার ছিঁটে ফোঁটা নাই কি আমাদের ভিতরে?
সমাজ কিন্তু আজও আছে গহীন অন্ধকারে।

Manual1 Ad Code

জেগে উঠো তুমি জাগ্রত করো মানসিকতা আর বিবেক
মনের ডাকে করো তুমি ন্যায়বিচার দূরে থাক আবেগ।

Manual1 Ad Code

সমাজের মাঝেই বাড়ছে ভেদাভেদের চারা গাছ
সমূলে উপরে ফেলেরে মন তুই বাঁচার মতো বাঁচ।

Manual8 Ad Code

সমস্ত ধর্মের সার কথা হলো প্রেম ভালোবাসা শান্তি
তাহলে কেন আমরা সব ভুলে করছি হিংসা আর অশান্তি?

সরল মনে স্রষ্টার প্রেমে নিজেকে করো নিয়োজিত
সব কালিমা দূরে রবে সবার মাঝেই দেখবে স্রষ্টা
প্রতিষ্ঠিত।