২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

___হোক না একটা নতুন পৃথিবী গড়ার লড়াই__

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
___হোক না একটা নতুন পৃথিবী গড়ার লড়াই__

Manual1 Ad Code

_________হেদায়তুননেসা রিমু______

খোলরে তোরা বিবেকের দ্বার
হিংস্রতার মনুষ্যত্বকে জ্বালিয়ে দে,
ভেঙে ফেল কলুষতার কপাট
উদারতার চাদরে ঢেকে দে সমাজ কে।

Manual3 Ad Code

তোরাইতো নব যৌবনের দূত
অসাধ্য সাধনের এক উজ্জ্বল জ্যোতি।

Manual6 Ad Code

কর্ম গুণে ছাপ রেখে যা তুই অমরত্বের
অস্তিত্ব কে বাঁচিয়ে রাখ মানবতার মাঝে।

কালজয়ী হোক তোদের শুভ প্রচেষ্টা,
দুমরে মুচরে দে মিথ্যার শিড়দাঁড়া কে
সত্যেকে স্থাপন কর দিনের আলোর মত।

Manual5 Ad Code

এই সমাজ এই জগৎ ভরেছে অমানেশায়
তোরাই তো দেখাবি ন্যায় ও যুক্তির পথ।

সমাজের কুসংস্কারে আটকে আছে যারা
টেনে তোল তাদের পুনরাবৃত্তি ঘটা শুভ সংস্কারের।

লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষেরা পাক
তাদের ন্যায্য অধিকার,বুক ফুলিয়ে বাঁচুক
এই সমাজে। সবার আছে সমান অধিকার।

উঁচু নীচুর প্রাচীর কে ভেঙে দিয়ে গড়
সূচনা কর মানবিকতার সুদীর্ঘ মেল বন্ধনের সেতু।

দাম্ভিকতা আভিজাত্যের অবসান ঘটা
মানুষ হয়ে মনুষ্যত্বের পরিচয় বহন করুক
প্রতিটি নর নারী। সম্মান শ্রদ্ধার আঙ্গিকে
গড়ে তোল নতুন এক পৃথিবী।

নীচু দৃষ্টিতে নয় উদারতার দৃষ্টি উদয় হোক
সকলের মধ্যে। একাগ্রতা দলবদ্ধ ভাবে
চলুক অভিযান। সফলতা আসবেই আসবে।

লড়াই হোক সমাজ পরিবর্তনের।

লড়াই হোক মানসিকতার,লড়াই হোক সমান অধিকারের,লড়াই হোক মানবিকতার,লড়াই হোক সুস্থ ভাবে বেঁচে থাকার।

Manual8 Ad Code

লড়াই হোক পবিত্র ভালোবাসার যে যুদ্ধ পৃথিবীকে পরিবর্তন করতে পারে। যে যুদ্ধ পারে মানুষের আমূল পরিবর্তন ঘটাতে। হোক একটা লড়াই,পৃথিবীকে নতুন করে সাজাবার।

সবাই নতুন করে বাঁচি না আর একবার।