২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সাভারে অস্ত্রসহ ব্যারিস্টার গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০১৯
সাভারে অস্ত্রসহ ব্যারিস্টার গ্রেফতার

Manual8 Ad Code

 

মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি: পৌরসভার ডগরমোড়া এলাকা থেকে নাজির হোসেন ওরফে ব্যারিস্টারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪। আজ বৃহস্পতিবার র‌্যাব-৪ এর এস আই কাউছার মাতুব্বরের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল তাকে আটক করে।

Manual1 Ad Code

করেছে র‌্যাব
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ডগরমোড়ার মাতৃবাগান মসজিদের কাছে মায়ের দোয়া জেনারেল স্টোরের সামনে ব্যারিস্টার সন্দেহজনকভাবে ঘোরাফিরা করছিলো। এ সময় র‌্যাবের টহল দলের সন্দেহ হলে তাকে আটক করে দেহ তল্লাসি চালায়। এ সময় তার কাছ থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করে। ব্যারিস্টারের বাড়ি আমিন মার্কেটের পিছনে সোবাহানবাগ এলাকায়। সাভার মডেল থানায় ব্যারিস্টারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code