২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে ট্রফিক পুলিশকে পিটিয়ে রক্তাক্ত ইজিবাইক চালকরে বিরুদ্ধে মামলা

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯
ঝালকাঠিতে ট্রফিক পুলিশকে পিটিয়ে রক্তাক্ত ইজিবাইক চালকরে বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে এক ট্রফিক পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে আল আমিন (২৯) নামে এক ইজিবাইক চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

Manual7 Ad Code

০২/১০/২০১৯ইং তারিখ বুধবার রাত ৮টার দিকে শহরের সদর চৌমাথা এলাকায় ট্রাফিক পুলিশের সদস্য মো. আনিচুর রহমান দায়িত্বপালনকালে অটো ড্রাইভার আল আমিনকে ব্যস্ত সড়কে পার্কিং করার কারন জানতে চাওয়ায় বাক বিতন্ডার এক পর্যায়ে তাকে শারীরিক নির্যাতন করে পালিয়ে যায়।

এ ঘটনায় ঝালকাঠি ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সামছুদ্দিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। ড্রাইভার আল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আলামিন কেস্তাকাঠি আবাসন এলাকার আবদুল গনি মিয়ার ছেলে।

Manual4 Ad Code

ঝালকাঠি ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সামছুদ্দিন জানান, ঝালকাঠির ট্রাফিক পুলিশের সদস্য মো. আনিচুর রহমান বুধবার রাত ৮টার দিকে শহরের সদর চৌমাথা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় ব্যস্ত সড়কের মধ্যে ইজিবাইক চালক আল আমিন তাঁর ইজিবাইকটি পার্কিং করে জ্যাম সৃষ্টি করে।

কর্তব্যরত ট্রাফিক পুলিশ আনিচুর রহমান আলামিনের কাছে ব্যস্ত সড়কে পাকিং করার কারণ জানতে চাওয়া নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হলে এক পর্যায়ে ইজিবাইক চালক আল অমিন উত্তেজিত হয়ে গাড়িতে থাকা রেঞ্জ দিয়ে ট্রাফিক আনিচুরের মুখ মন্ডল সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।

Manual7 Ad Code

পরে পথচারীরা ঘটনাস্থল থেকে দায়িত্বরত ট্রাফিক পুলিশ আনিচুরকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান বলেন , ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। আসামী আল আমিনকে গ্রেপ্তারের চেস্টা চলছে।

Manual2 Ad Code