২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিল সহ আটক-৩

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৯
নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিল সহ আটক-৩

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলামের নেতৃত্বে এসআই মহসিন আলী ও এএসআই রায়হানসহ সঙ্গীয় বিশেষ টিমের মহড়ায় রবিবার দিনভর চলাকালে দুপুর ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মছলন্দপুর এলাকায় অভিযান চালায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমলের সহযোগিতায় অভিযানে জয়জয়পুর গ্রামের মৃত কমির উদ্দিনের ছেলে অহেদুল ইসলাম (৩৮), মৃত জমির উদ্দিনের ছেলে দিপু (৪৫) ও হাটনগর গ্রামের কাবেজ উদ্দীনের ছেলে ওয়াজেদ আলী (৫০) কে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
এ সময় মছলন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে শাহিনুর ইসলাম পালিয়ে যায়।
ধামইরহাট থানায় এ ব্যাপারে মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামীদের ৩০ সেপ্টেম্বর কোর্টে প্রেরণ করা হবে বলে থানা পুলিশ জানিয়েছেন।

Manual1 Ad Code