১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপু‌রে চায়ের দোকা‌নে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে ই‌উ‌পি সদস্য নিহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৯
লক্ষ্মীপু‌রে চায়ের দোকা‌নে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে ই‌উ‌পি সদস্য নিহত

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

ওমর শা‌কিল,‌লক্ষ্মীপুর জেলা প্র‌তি‌নি‌ধি::
লক্ষ্মীপু‌রে চা‌য়ের দোকা‌নে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে এক ইউ‌পি সদস্য নিহত হ‌য়ে‌ছে। নিহত ব্য‌ক্তি খোর‌শেদ আলম মিলন(৩৮), তি‌নি সদর উপ‌জেলার দত্তপাড়া ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডের মেম্বার ও একই ইউ‌নিয়‌ন স্বেচ্ছাসেবক লী‌গের সভাপ‌তি।

Manual3 Ad Code

স্থানীয়রা জানায়, ঘটনার সময় মিলন মেম্বার সন্ধায় চায়ের দোকা‌নে ব‌সে চা খাচ্ছিলেন। এ সময় ক‌য়েক‌টি মোটর সাই‌কেলযো‌গে মুখোশধারী অজ্ঞাত সন্ত্রাসীরা তা‌কে উ‌দ্দেশ্য ক‌রে ক‌য়েক রাউন্ড গু‌লি ছুঁ‌ড়ে সন্ত্রাসীরা সেখান থেকে পা‌লি‌য়ে যায়। মিরন সা‌থে সা‌থে রক্তাক্ত অবস্থায় মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়ে ঘটনা স্থ‌লেই নিহত হন।

ঘটনার খবর পে‌য়ে লক্ষ্মীপুর জেলা পু‌লিশ সুপার ড.এ এইচ এম কারুজ্জামান ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবুল কালাম আজাদ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে মির‌নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এবং মর‌দেহ সদর হাসপাতাল ম‌র্গে প্রেরন ক‌রেন।

Manual8 Ad Code