২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহ জেলায় ডিবির অভিযানে হিরোইন গাঁজা ও ইয়াবা সহ গ্ৰেফতার ৫

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
ময়মনসিংহ জেলায় ডিবির অভিযানে হিরোইন গাঁজা ও ইয়াবা সহ গ্ৰেফতার ৫

Manual7 Ad Code

আশিকুজ্জামা,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

Manual5 Ad Code

শনিবার রাতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে  ১৫০ পিস ইয়াবা, ০৫ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

রবিবার  দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পাঠানো প্রেস বিঞ্জপ্তি সুত্রে  জানা যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির  এসআই মোঃ আলাউদ্দিন বাদল কোতোয়ালীর  শম্ভুগঞ্জ এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ হারুন-অর-রশিদ (৩৮)কে গ্রেফতার করে।

এসআই শামীম আল মামুন ভালুকা থানা এলাকা থেকে ০৫ গ্রাম হেরোইনসহমাদক ব্যবসায়ী মোঃ দুর্জয় (২১), মোঃ মুশফিকুর রহমান ওরফে মৃদুল (১৯ কে গ্রেফতার করে।   এসআই মোঃ আব্দুল জলিল কোতোয়ালী থানাধীন ভাটিঘাগড়া হতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু রায়হান (২৫)কে আটক করে।  এসআই মাসুদ জামালী ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে ভরাডোবা হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জনি (২০)কে গ্রেফতার করে।

Manual7 Ad Code

গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার দুপুরে ময়মনসিংহের বিঞ্জ আদালতে পেরনণকরা হবে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও খন্দকার শহীদুল ইসলাম।

Manual4 Ad Code