২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
ময়মনসিংহে জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

Manual6 Ad Code

আশিকুজ্জামান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

Manual4 Ad Code

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর করিম (৪৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ  একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদকবিক্রেতা করিমের বিরুদ্ধে থানায় ১৩টি মাদকের মামলাসহ ১৫টির বেশি মামলা আছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

Manual1 Ad Code

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ  জানান, আন্তঃজেলা সংঘবদ্ধ মাদক বিক্রেতারা ওই এলাকায় অবস্থান করছে, এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখানে পৌঁছানো পরই তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে সংঘবদ্ধ মাদকবিক্রেতারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় তাদের ছোড়া গুলিতে মাদকবিক্রেতা আব্দুর করিম আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code