২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

Manual4 Ad Code

মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:

Manual2 Ad Code

ঢাকার সাভার উপজেলায় ইউনিয়ন ভিত্তিক জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় অংশ গ্রহন করে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ ও ধামসোনা ইউনিয়ন পরিষদ।

নিদির্ষ্ট সময় শেষে ধামসোনা ইউনিয়ন পরিষদ ট্রাইব্রেকারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে ৪-৩ গোলে পরাজিত করে সাভার উপজেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

Manual8 Ad Code

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা সম্পন্ন হয়।

Manual6 Ad Code

সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন ডা: এনামুর রহমান এমপি, প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরজে ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মো:সাইফুল ইসলামসহ বিপূল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

Manual8 Ad Code

খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার বিতরণ করা হয়।