১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী ওবায়দুর এর শাস্তি চাই এলাকাবাসী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০১৯
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী ওবায়দুর এর শাস্তি চাই এলাকাবাসী

Manual3 Ad Code

সিকদার লিটন, বিশেষ প্রতিনিধি :

Manual8 Ad Code

“সকালবেলার আমীর রে ভাই ফকির সন্ধ্যাবেলা”

Manual6 Ad Code

মধুমতির নদীর ভয়াল কড়াল গ্রাসে বিলিন হয়ে যাচ্ছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের ঘাঁটি টগরবন্দ ইউনিয়নের শত শত বসতবাড়ী এবং হাজার হাজার একর জমি।

চোখের সামনে বাপ দাদার ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে যা মেনে নেওয়া কতটা কষ্টের একমাত্র ভুক্তভোগীরাই জানে। সকাল বেলা শত বিঘা জমির মালিক, সন্ধ্যাবেলায় সহায়-সম্বলহীন হয়ে যাচ্ছে।

Manual8 Ad Code

এইসব অসহায় মানুষে রয়েছে বুকফাটা আর্তনাদ অনেকে উপলব্ধি করলেও তাদের পাশে দাড়ানোর সাধ্য/সামর্থ্য কারো নেই। চোখে দেখে সহ্য করার মত নয়, এই নদী ভাঙ্গন এলাকার মানুষদের ভাঙ্গন রোধ করে দেওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতিটা ঘর থেকে উত্তোলন করা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী গোপালপুর ইউনিয়নের বাজড়া মেম্বার ওবায়দুলের শাস্তি কামনা করছে।

এলাকাবাসী সরোজমিনে উপস্থিত জনগণ জানান টগরবন্দ ইউনিয়নটি বঙ্গবন্ধুর আদর্শের ঘাটি হিসাবে সুপরিচিত। এখানকার ৯৮% জনগণ বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি গভীর আস্থাশীল।

এই টগরবন্দ ইউনিয়নের মানুষ আজ অসহায়। মাননীয় সংসদ সদস্য বহু চেষ্টা করে কিছু বালুভর্তি বস্তা ফেললেও টগরবন্দ ইউনিয়নের হাসানের বাড়ি থেকে তা ফেলা হয়নি এমনকি মাননীয় সংসদ সদস্য উপস্থিত হয়ে ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ বালুর বস্তা ফেলার নির্দেশনা প্রদান করার পরও উক্ত মেম্বার মাননীয় সংসদ সদস্যর কথা অমান্য করে তার ইচ্ছামত জায়গায় জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত করেছে টগরবন্দ ইউনিয়ন চর আজমপুর বাসীদের।

Manual3 Ad Code

কিন্তু এই বিষয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মেম্বার ওবায়দুর ।

মধুমতির কড়াল গ্রাস থেকে এসব অসহায় মানুষদের রক্ষা করতে এবং এলাকার প্রতিটা ঘর থেকে পানি উন্নয়ন বোর্ড এবং মাননীয় সংসদ সদস্য নাম করে টাকা উত্তোলন কারী মেম্বার ওবায়দুর এর শাস্তির ব্যবস্থা করার জন্য মাননীয় সংসদ সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ চেয়েছেন

এলাকাবাসী। এছাড়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দোহাই দিয়ে টাকার বিনিময় নির্ধারিত সীমানার বাইরে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে এই মেম্বার ওবায়দুর। এই এলাকার অসহায় মানুষেরা শেষ সম্বল ভিটেমাটি রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিকট আকুল আবেদন জানিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার অসহায়, সহায়-সম্বলহীন মানুষেরা আপনার নিকট পৌঁছানের

সুযোগ না পেলেও আপনি তাদের খবর শুনে তাদের পাশে দাড়াবেন এই আশায় এখনো বুক বেধে আছি এই এলাকার হাজার হাজার বঙ্গবন্ধুপ্রেমী। অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করে বঙ্গবন্ধুর এই অনুসারীদের রক্ষা করতে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি।