২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে ইয়াবাসহ দুই কারবারি আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
গাজীপুরে ইয়াবাসহ দুই কারবারি আটক

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

গোপন সংবাদে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ গাজীপুরের সদর উপজেলা থেকে দুইজন ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।
আটককৃতরা হলো- মহানগরীর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. মোশাররফ হোসেন (২৯) ও একই এলাকার প্রয়াত মোশাররফ হোসেনের ছেলে মো. মনির হোসেন (২৭)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব। এর আগে একই দিন দুপুর ২টার দিকে সদর থানাধীন জোলারপাড় এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে, গাজীপুর সদর থানাধীন জোলারপাড় এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর র‌্যাবের কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জোলারপাড় এলাকার ঈদগাহ মাঠের পশ্চিমে জনৈক খোকন মিয়ার পরিত্যক্ত টিনশেড বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি মোশাররফ ও মনির হোসেনকে আটক করা হয়। পরে তোদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবাসহ নগদ এক হাজার ৯৭০ টাকা ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও নগদ টাকাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

Manual2 Ad Code