২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে অপহৃত যুবককে উদ্ধার করল র‌্যাব

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
গাজীপুরে অপহৃত যুবককে উদ্ধার করল র‌্যাব

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

গাজীপুরে অপহরণের ১৩ ঘণ্টা পর মো. ফেরদৌস রহমান স্বপন (৩৫) নামের এক যুবককে উদ্ধার করেছে র‌্যাব।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ দিকে ওই দিন স্বপনের স্ত্রী স্বামীর অপহরণের বিষয়ে গাজীপুরের কালিয়াকৈর থানায় সাধারণ (জিডি) করেন।
উদ্ধারকৃত স্বপন নওগাঁ সদর থানার নারচি এলাকার মো. অফিজ উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা হরতকী তোলা এলাকায় ভাড়া বাসা থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর এলাকায় কিছু অপহরণকারী মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দলটি ভবানীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃত স্বপনকে নিয়ে একটি সাদা মাইক্রোবাসযোগে মাওনার দিকে পালানোর উদ্দেশে রওনা হয়। এ সময় অভিযানিক দলটি অপহরণকারীদের আটক করে অপহৃতকে উদ্ধার করার জন্য ওই গাড়ির পেছনে ধাওয়া করে। এ সময় অপহণকারীরা স্বপনকে ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে র‌্যাবের অভিযানিক দলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অপহৃতকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে।

Manual8 Ad Code