২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে র্র্যাব কর্তৃক ২ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার-৩

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে র্র্যাব কর্তৃক ২ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার-৩

Manual7 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটের বাজার এলাকা থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বটতলা হাট বাজার এলাকার অটোবাইক ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপর কিছু ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

Manual3 Ad Code

খবর পাবার পর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে র‌্যাবের একটি অপারেশন দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা টিকরপাড়ার মৃত মহবুল আলীর ছেলে মো. খাইরুল ইসলাম (২৪), জয়নগর মীরপাড়ার আব্দুল হামিদের ছেলে ওমর ফারুক (২২) ও লক্ষীনারায়নপুর পোড়াগা এলাকার মো. আমজাদ আলী মোড়লের ছেলে মো. মহফুল (৪০)।

Manual5 Ad Code

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।