১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ।

Editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ।

Manual2 Ad Code

সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে এস এস সি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করা অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুকে গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ মঙ্গলবার এলাকাবাসীর আয়োজনে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে পলাশবাড়ী গাইবান্ধা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখা হয়।

Manual2 Ad Code

বেলা ১১ টা ৩১ মিনিট থেকে দুপুর ১২ টা ৯ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখা হয়।এতে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পরে এবং ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়।

Manual2 Ad Code

খবর পেয়ে পলাশবাড়ী পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান এর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার নেয়ে।পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য গত ২১ মার্চ রোববার পারিবারিক কলহের জের ধরে সেনা সদস্যের ছুড়িকাঘাতে ছাকিবুল হাসান সিজান নামে এক স্কুল ছাত্র গুরুতর হয়ে রংপুর সিএমএইচ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবু পৌর শহরের জামালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।সে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন দীঘিনালা ইউনিটে স্কোর বেঙ্গল রেজিমেন্ট কর্মরত রয়েছেন বলে জানা যায়।

Manual8 Ad Code