৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান

Editor
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান

Manual6 Ad Code

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আজ গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রধান কার্যালয়ে এক মানবিক ও তাৎপর্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়, যা তাঁদের চলাচল সহজ করার পাশাপাশি আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।

একইসাথে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ২০টি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাঝে জরুরি উদ্ধার উপকরণ প্রদান করা হয়, যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর সাড়া দেওয়া সম্ভব হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর নির্বাহী প্রধান জনাব এম. আবদুস সালাম এবং সংস্থার ব্যবস্থাপনা টিমের অন্যান্য সদস্যবৃন্দ।

Manual7 Ad Code

উল্লেখ্য, AWO International-এর সহযোগিতায় বাস্তবায়িত “PROOFS” প্রকল্পের মাধ্যমে গাইবান্ধা জেলার উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ফলে সৃষ্ট মানবিক সংকট মোকাবিলায় বহুমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উদ্যোগসমূহ স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।।

Manual2 Ad Code