১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

Editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

Manual7 Ad Code

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের বহুল আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস ও শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যাচার, অপপ্রচার এবং নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

৮ মার্চ রবিবার দুপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের সমানের রাস্তায় স্থানীয় সনাতনী ও মন্দিরের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিপিন বর্মন, উজ্জ্বল চন্দ্র, সূর্য সরকার, জনি ইসলাম, টগর কুমার, গৌরাঙ্গ সরকারসহ স্থানীয় সনাতনীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Manual5 Ad Code

বক্তারা, অবিলম্বে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচারকারি চক্রের গভীর ষড়যন্ত্রের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে সুযোগ সন্ধানি ষরযন্ত্রকারি চক্রকে চিহৃিন্ত করে আইনের আওতায় আনতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় জাতীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন ।