১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার।

Editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার।

Manual5 Ad Code

জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সদর থানার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজার থেকে জাল টাকা সহ রিয়াজুল ইসলাম (৪৩) নামে সিন্ডিকেটের এক সদস্যকে আটক করছে সদর থানা পুলিশ।

৬ মার্চ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজারে ৫ টি ১ হাজার টাকার জাল নোট রিয়াজুল ইসলামকে আটক করে পুলিশ।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত রিয়াজুল ঝালকাঠি জেলার সদর থানার উত্তর বারুকাঠি গ্রামের হারুনুর রশিদ এর ছেলে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর সদস্য জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়।

Manual1 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code

তারা আরো জানায় যে আসন্ন ঈদকে কেন্দ্র করে জাল টাকার চক্র প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং নিয়মিত কাজ করে চলেছে। এই চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।